রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
Title :
হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়নে সুশাসন ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার ঘোষণা কায়ছার হায়দারের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে লড়বেন সেলিনা পারভীন মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ শ্রীবরদী সীমান্তে চোরাচালান অব্যাহত: গারো পাহাড় থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে কুরিয়ার কর্মীকে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাই শেরপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিশ্ব পর্যটন দিবস: বান্দরবানের চার জনপ্রিয় কেন্দ্র আজ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ‘ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়ন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদী পরিষ্কার অভিযান শুরু সিংড়ায় বিএনপির যৌথ কর্মীসভা: দলীয় শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতিতে জোর

শ্রীবরদী সীমান্তে চোরাচালান অব্যাহত: গারো পাহাড় থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View
19

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা

শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড় সংলগ্ন সীমান্তে অবৈধ চোরাচালান থামছেই না। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও সীমান্ত পেরিয়ে প্রতিনিয়ত দেশে প্রবেশ করছে ভারতীয় বিভিন্ন পণ্য। এরই ধারাবাহিকতায় বালিজুরি খ্রিষ্টানপাড়া এলাকা থেকে প্রায় দেড় লাখ টাকার অবৈধ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রানিশিমুল ইউনিয়নের খ্রিষ্টানপাড়া গ্রামে অভিযান চালায় তাওয়াকোচা ফাঁড়ির টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মদের কার্টনগুলো ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৯৬ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ ও নায়েক সুবেদার মো. রবিউল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে এসব মদ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

সীমান্তে সক্রিয় সিন্ডিকেট, স্থায়ী পদক্ষেপের দাবি

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীবরদীর দুর্গম সীমান্ত পয়েন্টগুলো কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। ভারত থেকে অবৈধপথে মাদক, কসমেটিকস, ইলেকট্রনিক্স, মসলা, গবাদিপশু ও শিশুখাদ্যসহ বিভিন্ন পণ্য এনে দেশের অভ্যন্তরীণ বাজারে পাচার করা হচ্ছে। মাঝে মাঝে বিজিবি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কিছু পণ্য জব্দ হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সীমান্তজুড়ে স্থায়ী ও যৌথ অভিযان না থাকায় চোরাচালানিদের দৌরাত্ম্য থামছে না বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

নতুন গোয়েন্দা কর্মকর্তার যোগদানে এলাকাবাসীর প্রত্যাশা

সীমান্ত অঞ্চলের এই দীর্ঘদিনের অপরাধ ও চোরাচালান চক্র দমনে শেরপুর জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) নতুন কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন জাহাঙ্গীর আলম। সীমান্ত এলাকায় অপরাধমূলক কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা। সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন গোয়েন্দা কর্মকর্তার নেতৃত্বে ঝটিকা অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানের মূল হোতাদের আইনের আওতায় এনে সীমান্ত জনপদে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com