রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Title :
হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়নে সুশাসন ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার ঘোষণা কায়ছার হায়দারের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে লড়বেন সেলিনা পারভীন মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ শ্রীবরদী সীমান্তে চোরাচালান অব্যাহত: গারো পাহাড় থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে কুরিয়ার কর্মীকে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাই শেরপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিশ্ব পর্যটন দিবস: বান্দরবানের চার জনপ্রিয় কেন্দ্র আজ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ‘ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়ন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদী পরিষ্কার অভিযান শুরু সিংড়ায় বিএনপির যৌথ কর্মীসভা: দলীয় শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতিতে জোর

সত্য ও জনস্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয়ে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View
28

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় পেশাদারিত্বের উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের (SSPC) নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় স্থানীয় প্রেস ক্লাব কার্যালয়ে এই সভা আয়োজিত হয়।

সংগঠনের অভ্যন্তরীণ কর্মপরিকল্পনা, পেশাগত দায়িত্ব পালন, এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের মূল কাজ হলো সত্য ঘটনা উন্মোচন এবং দায়িত্বশীলতার সঙ্গে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এলাকার নানা অসঙ্গতি, জনদুর্ভোগ এবং সম্ভাবনাময় দিকগুলো জোরালোভাবে প্রচারের মাধ্যমে সংবাদকর্মীরা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এ সময় সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে সংবাদ সংগ্রহের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা সাহসিকতা ও সততার সঙ্গে জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সিংড়া উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন জনসংশ্লিষ্ট বিষয়গুলো আরও গভীরভাবে গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, আশরাফুল ইসলাম এবং সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি, রাশিদুল ইসলাম, আপেল মাহমুদ, রাকিব হোসেন ও শিফাত।

প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়ের সঞ্চালনায় সভায় সদস্যদের বিভিন্ন মতামতের ভিত্তিতে আগামী দিনের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com