রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Title :
হাতিয়ান্দহ ইউনিয়নের উন্নয়নে সুশাসন ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার ঘোষণা কায়ছার হায়দারের ফাজিলপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে লড়বেন সেলিনা পারভীন মর্যাদাপূর্ণ ‘বিপিএম-সেবা’ পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল মাবুদ শ্রীবরদী সীমান্তে চোরাচালান অব্যাহত: গারো পাহাড় থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার রামগঞ্জে কুরিয়ার কর্মীকে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাই শেরপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল: আওয়ামী লীগের গোপন ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিশ্ব পর্যটন দিবস: বান্দরবানের চার জনপ্রিয় কেন্দ্র আজ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন পর্যটকরা ইবিতে ডেঙ্গু প্রতিরোধ ও ‘ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়ন নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদী পরিষ্কার অভিযান শুরু সিংড়ায় বিএনপির যৌথ কর্মীসভা: দলীয় শৃঙ্খলা ও নির্বাচন প্রস্তুতিতে জোর

রামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View
5

মাসুদ রানা মনি (রামগঞ্জ) লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু সংক্রমণ থেকে সুরক্ষায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু হয়েছে। রামগঞ্জ পৌর প্রশাসনের উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রামগঞ্জ সরকারি হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক। এ সময় হাসপাতাল চত্বর ও এর আশপাশের এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার প্রজননস্থল হতে পারে এমন পরিত্যক্ত পাত্র, জমে থাকা পানি ও অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোড় জহিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল, ইন্সপেক্টর কবির হোসেন, ভারপ্রাপ্ত ইন্সপেক্টর মো. শাহজাহান, স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষণ কর্মকর্তা গিয়াস উদ্দিন মানিক এবং স্টোর কিপার মো. কামাল হোসেন প্রমুখ।

অভিযান চলাকালে বক্তারা বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে বসতবাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার বা অন্য কোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া, হাসপাতাল প্রাঙ্গণ ছাড়াও স্থানীয় বাজার এলাকার ব্যবসায়ী, আড়তদার ও দোকানদারদের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ীদের তাদের নিজ নিজ দোকানের আশপাশ পরিষ্কার রাখা এবং কোনো অবস্থাতেই যাতে ময়লা বা জমে থাকা পানিতে মশা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com