বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সফর: সেরা পুলিশ সদস্যরা পেলেন পদক সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেফতার শেরপুরের গজনী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ট্রলি নাটোরে র‍্যাবের সোর্স পরিচয়দানকারী কামরুল ইসলাম আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ!

শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সফর: সেরা পুলিশ সদস্যরা পেলেন পদক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View
31

সুলতানা আহমেদ ময়না শেরপুর জেলা প্রতিনিধি

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান শেরপুর জেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এ সময় তিনি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, বৃক্ষরোপণ, থানা পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অংশ নেন এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।

বুধবার সকালে শেরপুর পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সফরের শুরুতে তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন এবং পুলিশ লাইন্স চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।

পরে পুলিশ সুপার এ, কে, এম জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভায় ডিআইজি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভা শেষে আগস্ট ২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত পুলিশ অফিসার ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে ঝিনাইগাতী থানার ওসি এস এম নুরমোহাম্মদসহ বিভিন্ন পদমর্যাদার শ্রেষ্ঠ এসআই, এএসআই, ট্রাফিক অফিসার এবং অন্যান্য ক্যাটাগরির পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ ছাড়াও পিআরএলগামী ৭ জন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

কল্যাণ সভা শেষে তিনি আকস্মিক শেরপুর সদর থানা পরিদর্শন করেন এবং সেবাপ্রার্থীদের সাথে কথা বলে সামগ্রিক কার্যক্রমের খোঁজ নেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com