বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Title :
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সফর: সেরা পুলিশ সদস্যরা পেলেন পদক সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেফতার শেরপুরের গজনী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ট্রলি নাটোরে র‍্যাবের সোর্স পরিচয়দানকারী কামরুল ইসলাম আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ!

সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View
43

মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে থানা পুলিশ। টানা ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার থেকে বুধবার—এই দুই দিন সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। মাদকের বিস্তার রোধ এবং কারবারিদের নির্মূলের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকটি দল গঠন করে বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক কেনাবেচা ও সরবরাহের সাথে সরাসরি জড়িত ১২ জনকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, সৈয়দপুরকে একটি মাদকমুক্ত জনপদে রূপান্তর করতে পুলিশের জিরো-টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com