বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সফর: সেরা পুলিশ সদস্যরা পেলেন পদক সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেফতার শেরপুরের গজনী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ট্রলি নাটোরে র‍্যাবের সোর্স পরিচয়দানকারী কামরুল ইসলাম আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ!

শেরপুরের গজনী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ট্রলি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View
21

সুলতানা আহমেদ ময়না শেরপুর জেলা

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী এলাকা থেকে একটি পাওয়ার টিলারের ট্রলিসহ এই অবৈধ মালামাল উদ্ধার করা হয়। তবে অভিযان টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে কসমেটিকসের একটি বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করছে—এমন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে রাতভর কৌশলগত অবস্থানে ছিল বিজিবির দল। ভোরে সীমান্ত অতিক্রম করে একটি ট্রলি যাওয়ার সময় ঘেরাও করা হলে, গাড়ি ও মালামাল ফেলেই গহীন পাহাড়ি পথে চম্পট দেয় চোরাকারবারিরা।

তল্লাশি চালিয়ে জব্দ করা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধন সামগ্রী ও পাওয়ার টিলারের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত এসব পণ্য ময়মনসিংহ বিজিবি সদর দপ্তরে পাঠানো হবে।

সীমান্তে চোরাচালান নিয়ে জনমনে প্রশ্ন:

বারবার ভারতীয় পণ্য জব্দ হওয়ার ঘটনা ঘটলেও মূল সিন্ডিকেট ও চোরাচালানের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সীমান্তবর্তী দুর্গম পথগুলোতে নজরদারি আরও জোরদার করার পাশাপাশি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধ পুরোপুরি নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com