বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সফর: সেরা পুলিশ সদস্যরা পেলেন পদক সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযান: ৪৮ ঘণ্টায় ১২ মাদক কারবারি গ্রেফতার শেরপুরের গজনী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ট্রলি নাটোরে র‍্যাবের সোর্স পরিচয়দানকারী কামরুল ইসলাম আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ!

নাটোরে র‍্যাবের সোর্স পরিচয়দানকারী কামরুল ইসলাম আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
4

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরে নিজেকে ‘র‍্যাবের সোর্স’ পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠা কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের খামারপাথুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, খামারপাথুরিয়া এলাকার প্রায় অর্ধশতাধিক আদিবাসী বাসিন্দার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কামরুলের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশ পাওয়ার পর বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।

গুরুদাসপুর থানার পুলিশ কর্মকর্তারা কামরুল আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে কামরুলের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com