গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Reporter Name
Update Time :
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
২
Time View
গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসাবধানতাবশত পানিতে ডুবে আবু সাঈদ (দেড় বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা তেলিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু সাঈদ ওই এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের লোকজনের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায় শিশু সাঈদ। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
6
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসাবধানতাবশত পানিতে ডুবে আবু সাঈদ (দেড় বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা তেলিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু সাঈদ ওই এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের লোকজনের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায় শিশু সাঈদ। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।