সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যোগ দিয়ে আরও ৯ জন কারাগারে নিজের ১২ বছরের মেয়েকে ছয়মাস ধরে ধর্ষণ, বাবা আটক দুই মন্ত্রীর উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভায় হাতাহাতি, আহত ৫ নামাজের ঘরে ঝুলছিল ব্যাংকারের মরদেহ, চিরকুটে ঋণ-বদলি-মামলার কথা পদ্মার চরে মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যে ৪ কারণে ফ্যান ফুল স্পিডে চলেও বাতাস কম হয় ১০ হাজার টাকা ছিল ব্যাংকে, যেভাবে ৮০ কোটির মালিক হলেন আয়ুষ্মান অসহায় পরিবারের পাশে শেরপুরের দানবীর বিএনপি নেতা হযরত আলী

সিংড়ায় প্রশাসনের அதிர অভিযানে তিনটি অবৈধ স্রোতিজাল উচ্ছেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View
9

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় মৎস্যসম্পদ রক্ষা এবং জলাশয়ের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার কালিনগর ও বিলদহর ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণ করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন

প্রশাসন সূত্র জানিয়েছে, জলাশয়ে ক্ষতিকর এসব অবৈধ কাঠামো স্থাপনের ফলে দেশীয় মাছের প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এছাড়া এগুলো পানির প্রাকৃতিক প্রবাহ ও মাছের অবাধ চলাচলেও বড় ধরনের বাধা সৃষ্টি করছিল। উচ্ছেদ অভিযানের ফলে এখন জলাশয়ের পরিবেশ ও পানিপ্রবাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল ও মৎস্যজীবীরা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষার্থে সিংড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com