বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, এলাকাবুড়ে চরম আতঙ্ক ও রহস্য মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস নাটোরে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী হলো যারা লালপুর হাসপাতালে জনবলসংকটে দুপুরের আগেই বন্ধ হচ্ছে ল্যাবের নমুনা সংগ্রহ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের ডাক দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View
22

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের বাগাতিপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

মালঞ্চি রেলগেট থেকে শুরু হওয়া র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিহারকোল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেনের নেতৃত্বে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া বিগত ফ্যাসিস্ট সরকারের নানা ষড়যন্ত্রের মুখেও কখনো আপস করেননি। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশ যখনই দুর্দশাগ্রস্ত হয়েছে, জনগণের ওপর নির্যাতন নেমে এসেছে এবং গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হয়েছে, তখনই বিএনপির হাত ধরেই দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার ঘটেছে।” বিএনপির দরজা সবার জন্য উন্মুক্ত উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে জাতীয়তাবাদী দলের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পথসভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com