সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
গাজীপুরে বন কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ নিয়ে জমি ফিরিয়ে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন: তদন্তে সত্যতা মেলেনি পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের শিক্ষার্থীদের বিদেশে যেতে সরকার ঋণের ব্যবস্থা করেছে মন্ত্রিসভার বৈঠক চলছে, অনুমোদন হতে পারে নতুন বেতন স্কেল কিশোরগঞ্জে হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী নিখোঁজ সরকার ১ কোটি লোককে বিদেশে কর্মসংস্থান করতে চায়: নুরুল হক প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিএনপির চিঠি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী কেয়া রিমান্ডে

গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২ Time View
5

গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিবর্তে স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে পূর্ণ তদন্ত ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, যেসব সংস্থায় গুমের অভিযোগ রয়েছে, তাদের হাতে তদন্তের ভার থাকলে নিরপেক্ষতা বজায় রাখা অসম্ভব। তাই স্বচ্ছ বিচারের স্বার্থে এই দায়িত্ব কমিশনকে হস্তান্তর করা জরুরি।

বক্তারা প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর কিছু ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনের খসড়ায় মিথ্যা অভিযোগের জন্য কঠোর শাস্তির যে বিধান রাখা হয়েছে, তা ভুক্তভোগীদের ভয়ভীতি দেখাতে পারে। এছাড়া, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সুরক্ষা, ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং জোরপূর্বক আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে দেওয়া সাজা পুনর্বিবেচনার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মঈন উদ্দিন। এতে স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকরা উপস্থিত থেকে গুমের শিকার পরিবারগুলোর সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতা নিরসনেরও আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এম শামিম আক্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com