সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Title :
জনগণকে সেবা দেওয়া কোনো দয়া নয়: ভূমি প্রতিমন্ত্রী আট বছরেও স্থায়ী ক্যাম্পাস নেই নীলফামারী মেডিকেল কলেজে ডেতে দ্রুত অবকাঠামো উন্নয়নের আশ্বাস স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, পল্টন থানার হত্যা মামলায় জালাল-সোলায়মান গ্রেফতার চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে ফ্যাসিবাদী সরকারের সময়ে সুস্থ সংস্কৃতির মাধ্যমে ভেদাভেদহীন শান্তিময় বাংলাদেশ গড়া হবে ব্যাংকের ৮২ লাখ টাকা আত্মসাৎ, ইসির কেউ জড়িত কি না খতিয়ে দেখার নির্দেশ প্রশাসন অনেকটা নামমাত্র প্রশাসনে পরিণত হয়েছে: জামায়াত নেতা মক্কা প্যাক্ট নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি: আসিফ সরকারকে ব্যর্থ প্রমাণে মরিয়া প্রশাসন: বিএনপির সংসদ সদস্য

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। তিনি সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক কারবার, পুশ-ইন এবং সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবিকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক বাহিনীটির বর্তমান কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও বিভিন্ন আধুনিক প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বিজিবির এই প্রযুক্তিগত আধুনিকায়নের উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্ত সুরক্ষায় বাহিনীর সকল কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com