সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

নাটোরে ১৪৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ নারীসহ চারজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
26

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘এসকাফ’ (ESKuf) সিরাপ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুই অপ্রাপ্তবয়স্কসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর বাস টার্মিনাল এলাকার হানিফ কাউন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-রাজশাহী মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন চারজনকে আটক করে তাঁদের কাছ থেকে ১০০ মিলিগ্রামের ১৪৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ১৪ হাজার ৫০০ মিলিলিটার।

গ্রেপ্তারকৃতরা হলেন—নওগাঁ জেলার পোরশা উপজেলার সরাইগাছি এলাকার মোছা. পারুল আক্তার (৪০), টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মোছা. বর্ণা খাতুন (২৫) এবং পারুল আক্তারের ১৫ ও ১৬ বছর বয়সী দুই সন্তান প্রিয়া মনি ও পায়েল। পুলিশ জানায়, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওই দুই কিশোর-কিশোরীকে আইনি প্রক্রিয়ায় শিশু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com