নাটোরে গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-এর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু
Reporter Name
Update Time :
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
৬
Time View
নাটোরে গুরুদাসপুরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-এর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু
ইমাম হাছাইন পিন্টু, নাটোরনাটোরে গুরুদাসপুরে 'ন নজরুল বর্ষ ২০২৬-২০২৭' উদযাপন উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট ২০২৬) গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক...
10
ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরে গুরুদাসপুরে ‘ন নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।