শিক্ষার্থীদের বিদেশে যেতে সরকার ঋণের ব্যবস্থা করেছে
Reporter Name
Update Time :
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
০
Time View
শিক্ষার্থীদের বিদেশে যেতে সরকার ঋণের ব্যবস্থা করেছে
আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম নাগরিকের জন্য বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সোমবার বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ পরিদর্শনের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে প্রতি বছর আট থেকে দশ লাখ মানুষ কাজের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছেন এবং এই সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।শিক্ষার্থীদের বিদেশমুখী যাত্রাকে সহজতর করতে বিশেষ ঋণের ব্যবস্থা করেছে সরকার। এছাড়া সাধারণ প্রবাসীদের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা চালু রাখা হয়েছে। দেশের শ্রমবাজারে বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবং তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশে-বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে...
1
আগামী পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম নাগরিকের জন্য বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সোমবার বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ পরিদর্শনের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে প্রতি বছর আট থেকে দশ লাখ মানুষ কাজের খোঁজে বিদেশে পাড়ি জমাচ্ছেন এবং এই সংখ্যা ভবিষ্যতে আরও বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের বিদেশমুখী যাত্রাকে সহজতর করতে বিশেষ ঋণের ব্যবস্থা করেছে সরকার। এছাড়া সাধারণ প্রবাসীদের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা চালু রাখা হয়েছে। দেশের শ্রমবাজারে বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবং তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশে-বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।