সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Title :
শিক্ষার্থীদের বিদেশে যেতে সরকার ঋণের ব্যবস্থা করেছে মন্ত্রিসভার বৈঠক চলছে, অনুমোদন হতে পারে নতুন বেতন স্কেল কিশোরগঞ্জে হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী নিখোঁজ সরকার ১ কোটি লোককে বিদেশে কর্মসংস্থান করতে চায়: নুরুল হক প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিএনপির চিঠি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী কেয়া রিমান্ডে নেত্রকোনায় নাশকতার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানালো জাতীয়তাবাদী সমমনা জোট স্বাস্থ্যখাত যে কোনো দেশের তুলনায় উন্নত জায়গায় নিতে আমরা বদ্ধপরিকর সিংড়ায় কিশোর গ্যাং ও অপরাধ দমনে কঠোর অভিযানের নির্দেশ, মাসিক আইনশৃঙ্খলা সভায় বড় সিদ্ধান্ত

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে: মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২ Time View
5

প্রাকৃতিক দুর্যোগের যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে খাদ্য মজুত শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী মজুত রাখা হচ্ছে যাতে জরুরি প্রয়োজনে তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। রোববার মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

পরিদর্শনকালে মন্ত্রী গুদামে থাকা ধান, গম ও আটার মান সন্তোষজনক বলে উল্লেখ করেন। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলের খাদ্যগুদামগুলোর নিরাপত্তা ও মজুত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। মানিকগঞ্জের মতো সারা দেশের গুদামগুলোতেও পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যা যেকোনো সংকটময় মুহূর্তে দেশের মানুষের চাহিদা মেটাতে সক্ষম হবে।

খাদ্যগুদামের অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোথাও কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর উদাহরণ হিসেবে তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com