শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Title :
রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম

চলতি সপ্তাহে যেসব অঞ্চলে ১৫ ডিগ্রিতে নামতে পারে শীত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০০ Time View
120

চলতি ৯ থেকে ১০ নভেম্বর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে লেখা হয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল-লেপ রেডি করুন। আগামী ৯-১০ তারিখ থেকে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে।

এ সময় দেশের মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ও আরও কিছু কিছু স্থানে রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে দিনের তাপমাত্রা অধিকাংশ স্থানেই ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই দিনে তেমন একটা শীত অনুভব হবে না।

ফেসবুক পোস্টে আরও লেখা হয়েছে, কিন্তু আগামী ১৭-১৮ তারিখ থেকে রাতের তাপমাত্রা আবারও সাময়িক বৃদ্ধি পাবে। পরবর্তীতে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com