বাংলাদেশের অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসার আবেদন এখন অনলাইনে
Reporter Name
Update Time :
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
১
Time View
বাংলাদেশের অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসার আবেদন এখন অনলাইনে
বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ভ্রমণে ভিসার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এখন থেকে অন অ্যারাইভাল এবং ট্রানজিট ভিসার জন্য অনলাইনেই আবেদন করা সম্ভব। গত বুধবার থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই নতুন ডিজিটাল সেবাটি পুরোদমে চালু করেছে।নতুন এই ব্যবস্থায় ভ্রমণকারীরা একটি কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ভিসার আবেদন ফরম পূরণ করতে পারবেন। এর ফলে বিমানবন্দরে পৌঁছানোর আগেই প্রয়োজনীয় তথ্য ও আবেদন সম্পন্ন করা যাবে, যা ইমিগ্রেশন প্রক্রিয়ায় ব্যয় হওয়া সময় অনেকটা কমিয়ে আনবে। ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিক ওয়েবসাইটেও এই অনলাইন আবেদন পদ্ধতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
3
বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ভ্রমণে ভিসার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। এখন থেকে অন অ্যারাইভাল এবং ট্রানজিট ভিসার জন্য অনলাইনেই আবেদন করা সম্ভব। গত বুধবার থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই নতুন ডিজিটাল সেবাটি পুরোদমে চালু করেছে।
নতুন এই ব্যবস্থায় ভ্রমণকারীরা একটি কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ভিসার আবেদন ফরম পূরণ করতে পারবেন। এর ফলে বিমানবন্দরে পৌঁছানোর আগেই প্রয়োজনীয় তথ্য ও আবেদন সম্পন্ন করা যাবে, যা ইমিগ্রেশন প্রক্রিয়ায় ব্যয় হওয়া সময় অনেকটা কমিয়ে আনবে। ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিক ওয়েবসাইটেও এই অনলাইন আবেদন পদ্ধতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।