শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Title :
রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম

রংপুরে ঐতিহ্যবাহী শতরঞ্জির ছোঁয়ায় নতুন গ্রামীণফোন সেন্টার চালু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬২ Time View
117

মোঃ মাইনুল হক (বিশেষ প্রতিনিধি)

গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা ও নতুন পণ্য নিশ্চিত করার লক্ষ্যে রংপুরে একটি অত্যাধুনিক গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি এই সেন্টারটির ইন্টেরিয়র ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জির নান্দনিক সব নকশা।

সোমবার (১২ সেপ্টেম্বর) নগরীর জাহাজ কোম্পানির মোড়ে নতুন এই জিপিসির উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ এবং রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেনসহ কোম্পানির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

পরিবেশবান্ধব উপকরণের ব্যবহারে নির্মিত এই সেন্টারটিতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা। এখানে গ্রামীণফোনের সব ধরনের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সলিউশন এবং আধুনিক ডিভাইস এক ছাদের নিচে পাবেন গ্রাহকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, “টেলিযোগাযোগ প্রযুক্তির মূল লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রাকে সহজ করা এবং নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করা। রংপুরের এই সেন্টারটি সেই লক্ষ্যেরই বাস্তবায়ন, যেখানে গ্রাহকরা সব ধরনের ডিজিটাল সেবা ও সহায়তা পাবেন। দেশজুড়ে ৭০০ মেগাহার্টজ নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে আমরা আরও বিস্তৃত ও নির্ভরযোগ্য কভারেজ নিশ্চিত করতে কাজ করছি। এছাড়া জিপিশিল্ড-এর মতো সমাধানের মাধ্যমে গ্রাহকদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা দেওয়াও আমাদের প্রধান অগ্রাধিকার।”

নতুন এই সেন্টারটি চালুর ফলে রংপুর এবং এর আশেপাশের এলাকার সাধারণ ও করপোরেট গ্রাহকরা আরও দ্রুত এবং আধুনিক সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় সংস্কৃতির সাথে আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধন গ্রাহকদের এক নতুন অভিজ্ঞতা দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com