শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান আনসার মহাপরিচালকের সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় আরমান মিয়া নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩৩ লাখ টাকার ক্ষতি: এক ব্যবসায়ী সহায়তা পেলেও দুশ্চিন্তায় দুজন নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ নিরসন: মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, মোতায়েন ১৩ প্লাটুন বিজিবি কালিয়াকৈরে তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে

জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে ইসলামী দলগুলোর নতু্ন কর্মসূচি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৪ Time View
140

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ ও গণভোট পিআর পদ্ধতি,লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৫ দফা দাবি বাস্তবায়নে চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

রোববার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, ২০ অক্টোবর রাজধানীতে ও ২৫ অক্টোবর বিভাগীয় শহর এবং ২৭ অক্টোবর  জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন। এ সময়  ২৭শে অক্টোবরের মধ্যে দাবি না  সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে গণআন্দোলনের হুশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন , জুলাই সনদের আইনী ভিত্তি বাস্তবায়নে সরকার প্রধান ও ঐক্যমত্য কমিশন প্রধানের প্রতিশ্রুতির কথা। শুধুমাত্র যেসব বিষয়গুলো রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছতে পেরেছে তার ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে।

তিনি আরও বলেন আমাদের আন্দোলন নির্বাচনে বাধার সৃষ্টি করতে নয় বরং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে। এ সময় সহিংসতা ও জনদূর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ আন্দোলনের কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com