শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Title :
বনানীতে মশাল মিছিলের চেষ্টা: ৩ জন কারাগারে, ৪ শিশু উন্নয়নকেন্দ্রে সিগারেট ধরাতে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ রাতে গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬ জবিতে ভিডিও করার অপরাধে শিক্ষার্থীর চোয়াল ভাঙল ছাত্রদল বাঁশখালীতে বন্যাদুর্গত ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর: ডিসি জাহিদুল ‘শেখ হাসিনা দেশে ফিরলে বরণ করে নিব ফাঁসির কাষ্ঠে নেওয়ার জন্য’ মাঝরাতে সড়ক আটকে জন্মদিন পালন-গুলিবর্ষণ করে উদযাপন, গ্রেফতার ১০ পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারিক গ্রেফতার দেশে আ.লীগ ফিরলে দায়ী থাকবে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলন ও দেশে ফেরার ঘোষণা নিয়ে কী বলছেন বিশ্লেষকেরা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সৈয়দপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 66.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
50

মোঃ মাইনুল হক নীলফামারী প্রতিনিধি

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। দিবসটি উপলক্ষে বুধবার দিনব্যাপী বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি আলহাজ আবদুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন আখতার শাহীনের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা আলহাজ শওকত চৌধুরী, জুলাই আন্দোলনের শহীদ সাজ্জাদের পিতা বেলাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, মনোয়ার হোসেন মন্টু, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপি সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, এছাড়া বিএনপি নেতা জুয়েল চৌধুরী ও আনিসুল হক চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, দেশপ্রেম এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে এমপি বিলকিস ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে আরও শাণিত করে। একটি সুন্দর দেশ গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে জুলাই অভ্যুত্থানে শহিদ হওয়াদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com