‘জুলাই অভ্যুত্থান ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফল’
Reporter Name
Update Time :
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
১
Time View
‘জুলাই অভ্যুত্থান ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফল’
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মাঠে আয়োজিত এই সমাবেশ ও র্যালি নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দাবি করেন, এবারের গণঅভ্যুত্থান হুট করে ঘটা কোনো ঘটনা নয়। বরং এটি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত ফসল। দীর্ঘদিনের দমন-পীড়নের শিকার সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভই মূলত এই ছাত্র-জনতার অভ্যুত্থানে...
3
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মাঠে আয়োজিত এই সমাবেশ ও র্যালি নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দাবি করেন, এবারের গণঅভ্যুত্থান হুট করে ঘটা কোনো ঘটনা নয়। বরং এটি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত ফসল। দীর্ঘদিনের দমন-পীড়নের শিকার সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভই মূলত এই ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নিয়েছিল বলে তিনি মন্তব্য করেন।