মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

কুলিয়ারচরে সড়কে প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কনস্টেবলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১০৮ Time View
113

নিজস্ব প্রতিবেদক, মোঃ মাইন উদ্দিন :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় ভৈরব হাইওয়ে থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল মোঃ পারভেজ মিয়া (৩০) হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাড়িয়াকান্দি এলাকায় একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পথে পিকআপটির একটি চাকা যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যায় পড়লে চালক সেটি সড়কের পাশে থামিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছিলেন।
এ সময় পেছন দিক থেকে আসা ধানের তুষবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ট্রাকের নিচে আটকে থাকা পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি দুর্ঘটনা। দায়িত্ব পালন করতে গিয়ে একজন সহকর্মীকে হারানোর ঘটনায় পুরো হাইওয়ে পুলিশ পরিবার গভীর শোকাহত।

দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com