শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, এলাকাবুড়ে চরম আতঙ্ক ও রহস্য মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস নাটোরে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী হলো যারা লালপুর হাসপাতালে জনবলসংকটে দুপুরের আগেই বন্ধ হচ্ছে ল্যাবের নমুনা সংগ্রহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৩০ Time View
146

আমি সংসদ সদস্য ছিলাম, মন্ত্রীও ছিলাম। কিন্তু কারও কাছ থেকে একটি পয়সাও নেইনি। সারা জীবন চেষ্টা করেছি এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে। স্বপ্ন দেখেছি আমার উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলতে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে মাগুরা-২ আসনের নির্বাচনি এলাকায় প্রচার-প্রচারণায় আত্মনিয়োগ করতে বলেছেন।

যদি আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাই এবং আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারি, তবে আমি এই এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।

নিতাই রায় বলেন, আমি এ এলাকার সন্তান। আমার বাড়ি মহম্মদপুর উপজেলায়। সুতরাং আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তবে আপনাদের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

ওয়ার্ড বিএনপি নেতা নূর মোহাম্মদ মোল্যার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধাক্ষ মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, জেলা জর্জ কোর্টের পিপি (নারী ও শিশু) এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, ড. রইস উদ্দিন, মো: শরিফুল ইসলাম টুকু, তরিকুল ইসলাম তারা, আরিফুরজ্জামান মিল্টন এবং বায়েজিদ হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com