বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে সড়কে দুর্ঘটনার পর লাগলো সতর্কতা সাইনবোর্ড: কিন্তু প্রাণহানির দায় কার? ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু

অনিল আম্বানির সম্পদ বাজেয়াপ্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৯০ Time View
99

অর্থপাচারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে ভারতের শিল্পপতি অনিল আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স গ্রুপের ৩৫.৮৭ কোটি ডলার বা ৩ হাজার ৮৪ কোটি ‍রুপির সম্পদ ময়িকভাবে বাজেয়াপ্ত করেছে আর্থিক অপরাধ তদন্ত সংস্থা-ইডি।

২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক থেকে প্রায় ৫৭ কোটি ডলার ঋণ নেয় গ্রুপটি। ইডির অভিযোগ, এর মাধ্যমে জনগণের অর্থ বেহাত ও পাচার করেছে তারা। বাজেয়াপ্ত সম্পদের মধ্যে মুম্বই, দিল্লি এবং চেন্নাইয়ে শিল্পগ্রুপটির বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তিসহ অনিল আম্বানি পরিবারের বাসভবনও রয়েছে।

ইডির বিবৃতিতে বলা হয়েছে, রিলায়েন্স গ্রুপ-নিয়ন্ত্রিত কোম্পানি রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেডসহ কয়েকটি সংস্থার ‘জালিয়াতির মাধ্যমে অর্থ স্থানান্তর’ তারা শনাক্ত করেছে।

এই বিষয়ে এখনও কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া জানায়নি ভারতের বৃহৎ শিল্প গ্রুপটি। উল্লেখ্য রিলায়েন্স গ্রুপের মালিক অনিল আম্বানি ভারতের বিলিওনেয়ার মুকেশ আম্বানির ছোট ভাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com