মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Title :
সৈয়দপুর বিএনপি নেতা কামরুজ্জামান মাস্টার মারা গেছেন দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে শ্রমিক দলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ বান্দরবানে বাসা থেকে চার বছরের শিশুর রহস্যজনক মরদেহ উদ্ধার রামগঞ্জ বাইপাস সড়কের বেহাল দশা: চরম ভোগান্তিতে এলাকাবাসী লালমনিরহাটে ট্রাকচাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত, আহত ৮ শেরপুরে বিপিএটিসির ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি কর্মশালা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলা: নথিতে অসঙ্গতি পাওয়ায় ওসি ও তদন্ত কর্মকর্তাকে আদালতের তলব ১০৬ বছর বয়সেও কর্মমুখর রামগঞ্জের বাদশা মিয়া, শুটকি বিক্রি করে হয়েছেন সমাজের অনুপ্রেরণা বান্দরবানে অপরাধ দমন: মাদক, কিশোর গ্যাং ও অবৈধ গাড়ির বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নাটোরে ৩ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের এক যুবক গ্রেপ্তার

লুটপাটের সুযোগ দিতে ছাত্র-জনতা রক্ত দেয়নি: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫০ Time View
72

আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলকে লুটপাটের সুযোগ করে দিতে বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি)।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটি দলের শাসনে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না। কথা বললেই জেলে নেয়া হতো, গুম করা হতো এবং হয়রানির শিকার হতে হতো। এখন আবার বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে নেয়ার চেষ্টা চলছে।’

তিনি অভিযোগ করেন, সংসদে ও সংসদের বাইরে তাদের কথা বলতে দেয়া হচ্ছে না। হামলা ও ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কার্যক্রম সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘নিরপরাধ ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, লুটপাট ও হামলা বন্ধ করতে হবে।’

কর্মসংস্থান বিষয়ে তিনি আরও বলেন, ‘বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু গত চার মাসে তারা উল্লেখযোগ্য কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। এবারের বাজেটেও কর্মসংস্থান তৈরির কোনো সুস্পষ্ট রূপরেখা নেই।’

বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব, লোডশেডিং, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য না কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা এবং ভারতের পুশইন ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে পুলিশ ও প্রশাসনের উদ্দেশে দলীয় আনুগত্য পরিহার করে পেশাগত নিরপেক্ষতা ও মর্যাদা রক্ষার আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, ‘গত রাতে সাভারে জুলাই পদযাত্রায় ককটেল হামলা চালিয়ে কর্মসূচি বানচালের চেষ্টা করা হয়েছে।’ এ সময় সখীপুরে পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি স্থানীয়দের ধন্যবাদ জানান।

একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পুশইন সংক্রান্ত বক্তব্য ও কার্যক্রমকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হায়দারসহ সখীপুর উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com