মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সহায়তায় এগিয়ে এলেন ইউএনও রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাটোরের গুরুদাসপুরে নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ সৈয়দপুরে ঘুষ না পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে সাজানো মামলায় জেলে পাঠানোর অভিযোগ সুন্দরগঞ্জে শিক্ষক সংকটে স্থবির চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নাটোরে সোনালী ব্যাংকের ৫ প্রিন্সিপাল অফিসার বরখাস্ত, অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগ

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য : পলাতক এমপি বাহারের কুশপুত্তলিকা দাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৬ Time View
82

কুমিল্লা সদর আসনের সাবেক এমপি পলাতক আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে তার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ শেষে সাবেক এমপি বাহাউদ্দিন বাহারের প্রতিকৃতিতে আগুন দেওয়া ও জুতা নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনির হোসেন পারভেজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জিলানী, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি এমদাদুল হক ধীমান এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে বাহার প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিচার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরো বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী কোনো বক্তব্য জনগণ মেনে নেবে না। এ ধরনের উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ৬ জুন ফেসবুক লাইভে দেওয়া এক বক্তব্যে বাহাউদ্দিন বাহার কুমিল্লার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি দাবি করেন, তার বাসভবনে অগ্নিসংযোগকারীদের একটি তালিকা তার কাছে রয়েছে এবং উপযুক্ত সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি তার নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com