মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সহায়তায় এগিয়ে এলেন ইউএনও রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাটোরের গুরুদাসপুরে নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ সৈয়দপুরে ঘুষ না পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে সাজানো মামলায় জেলে পাঠানোর অভিযোগ সুন্দরগঞ্জে শিক্ষক সংকটে স্থবির চর ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান নাটোরে সোনালী ব্যাংকের ৫ প্রিন্সিপাল অফিসার বরখাস্ত, অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগ

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৬ Time View
78

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ভিসি ভবন, বিজ্ঞান অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন প্রদক্ষিণ করে শান্ত চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রদল নেতাদের দাবি, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি পালনের চেষ্টা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার একটি অপচেষ্টা। ক্যাম্পাসে সন্ত্রাস ও অস্থিতিশীলতার রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানাতেই তারা এই বিক্ষোভ করেছেন।

সমাবেশে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিন বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনের পুনর্বাসনের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার পরিবেশ সম্পন্ন ক্যাম্পাস। এখানে সন্ত্রাস ও অপসংস্কৃতির রাজনীতি ফিরে আসার কোনো সুযোগ নেই।

সংগঠনের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি পালনের যে অপচেষ্টা হয়েছে, তা সাধারণ শিক্ষার্থীরা কখনো মেনে নেবে না। ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

বিক্ষোভ ও সমাবেশে জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মো. মুস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার আহমেদ, কে. এম. মাহমুদ হাসান, রবিউল আউয়াল, ইয়াকুব শেখ অনিক, শাখায়তুল ইসলাম খান পরাগসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৩নং ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার হাতে মানববন্ধনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ তবে ছবিতে দৃশ্যমান ব্যক্তিদের অঙ্গপ্রত্যঙ্গে অসংলগ্নতা পরিলক্ষিত হলে সন্দেহ সৃষ্টি হয়। নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৯ টায় মানববন্ধন কর্মসূচি পালনের দাবি করা হয়৷ তবে উপস্থিত প্রত্যক্ষদর্শী কেউই এ ধরনের সমাবেশ দেখেনি বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com