শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Title :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের শুভ উদ্বোধন ফ্যামিলি কার্ড ও ভাতার জন্য টাকা নিলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল গুরুদাসপুরে অভিনব কায়দায় ঘরের দরজা আটকে ৫ গরু চুরি রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ভোটার রেজিস্ট্রেশনের শেষ তারিখ কবে?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৩ Time View
126

আহনাফ আলম বলেন, ‘২৪ অক্টোবরের মধ্যে আপনাকে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এটা দুইটা প্রক্রিয়া আছে।’

আগামী ৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে হতে যাচ্ছে মেয়র নির্বাচনের ভোট।

এতে ডেমোক্র্যাটিক পার্টির জোরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো কিংবা রিপাবলিকান পার্টির কার্টিস স্লিওয়ার মধ্যে যে কাউকে বেছে নিতে করতে হবে রেজিস্ট্রেশন বা নিবন্ধণ। আর সে কাজের জন্য বাকি আছে আর কয়েকটা দিন।

নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ভোটারদের নিবন্ধনের তারিখ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর টিবিএনের সঞ্চালক এহসান জুয়েলকে দিয়েছেন নিউ অ্যামেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাফ আলম।

তিনি বলেন, ‘২৪ অক্টোবরের মধ্যে আপনাকে ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এটা দুইটা প্রক্রিয়া আছে। আপনি যদি চান, অনলাইনে করতে পারেন। অনলাইনে করলে খুব দ্রুত এটা ওদের ডেটাবেইজের সাথে আপডেটেড হবে।

‘আর আপনি যদি বাই মেইলে করতে চান, আমি বলব যে, এনাফ টাইম হাতে নিয়ে আপনারা মেইলটুকু ছাড়বেন যেন ওরা ডেডলাইনের আগে মেইলটুকু পায়।’

আহনাফ আলম বলেন, ‘আরেকটা করতে পারেন যে, আপনি ভোটার রেজিস্ট্রেশনটুকু ফিলআপ করে যদি বোর্ড অব ইলেকশনে গিয়ে ড্রপ করেন, তাহলে আমি বলব যে, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং সিকিউরড যে আপনার ভোট দিতে পারবেন। আপনার মেইল মিসিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।

‘তো যারা এখনও ভোটার রেজিস্ট্রেশন করেননি, কয়েক দিন আগে কিংবা রিসেন্টলি আপনারা সিটিজেন হয়েছেন, অনেকের অ্যাড্রেস চেইঞ্জ হয়েছে। আপনারা চাইলে খুব দ্রুত এ প্রক্রিয়াটুকু সম্পন্ন করতে পারেন।’

কত দিন আগে মেইল পাঠানো উচিত, সে বিষয়ে তিনি বলেন, ‘তিন থেকে পাঁচ দিন হাতে রাখা ভালো। কারণ জানেন যে, আপনি হয়তো মনে করছেন যে, ওরা ঠিক টাইমে পেয়ে যাবে, কিন্তু অনেক সময় যারা পোস্টাল সার্ভিসে কাজ করে, ওদের গাফিলতির জন্য মেইলটুকু অনটাইমে বোর্ড অব ইলেকশনস পায় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com