বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Title :
ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূ/র্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

১৫ বছর দেখেছি আপনি কত অন্যায়ের শিকার, হঠাৎ কেন ইউটার্ন: ফজলুর রহমানকে আদালত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ Time View
85

নিউজ ডেস্ক:
আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। তার ক্ষমার আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।

সম্প্রতি টেলিভিশনের এক টক শোতে ফজলুর রহমান বলেছিলেন, তিনি এ ট্রাইব্যুনাল মানেন না। এমন মন্তব্যের জন্য আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল ফজলুর রহমানকে তাঁর একাডেমিক আর বার কাউন্সিল সনদ নিয়ে সশরীর হাজির হওয়ার নির্দেশ দেন। আজ তাঁর হাজিরার দিন ধার্য ছিল।

সোমবার শুনানির শুরুতে প্রসিকিউশনের পক্ষ থেকে ফজলুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ ট্রাইব্যুনালের সামনে তুলে ধরা হয়। ফজলুর রহমানের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসামির বক্তব্য তুলে ধরতে চান। তখন ট্রাইব্যুনাল ফজলুর রহমানের কাছ থেকে বক্তব্য শুনতে চান।

ট্রাইব্যুনাল বলেন, ‘ফজলুর রহমানের কাছ থেকে শোনার দরকার আছে। যদি তিনি বলেন, এভাবে বলতে চাননি। তাহলে এক রকম। আর যদি বলেন, তিনি বলেছেন এবং আরও বলবেন; তাহলে আরেক ধরনের বিবেচনা।’

ট্রাইব্যুনাল বলেন, ‘ফজলুর রহমান আপনি কাইন্ডলি বলবেন, আপনি এই কথা বলেছেন কিনা।’ তখন ফজলুর রহমান বলেন, ‘মাই লর্ড, আমি এইভাবে বলি নাই।’ তখন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ট্রাইব্যুনালের ওপর ফজলুর রহমানের পূর্ণ বিশ্বাস আছে। এ ধরনের মন্তব্যের জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চান। তিনি সত্যিই এ ঘটনার জন্য অনুতপ্ত।

তখন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, ‘উনাকে (ফজলুর) তো আমরা চিনি। তিনি জ্যেষ্ঠ আইনজীবী। একজন মুক্তিযোদ্ধা। আমাদের ফ্যামিলিতে কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন। মুক্তিযুদ্ধের সময় আমি অষ্টম শ্রেণিতে পড়ি। রাতে রুম ছেড়ে দিয়েছি। রাতে খায়িয়েছি। কোন ব্রিজ ভাঙতে হবে, বলে দিয়েছি। আপনাদের (মুক্তিযোদ্ধা) অবস্থান সুপিরিয়র। কিন্তু মুক্তিযুদ্ধকে সহজে আনবেন না। জুডিশিয়ারিকে আপনারা গাইড করবেন।’

বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ বলেন, গত ১৫ বছর দেখেছি, আপনি কত অন্যায় আর অবিচারের শিকার। হঠাৎ কেন এমন ইউটার্ন।

ফজলুর রহমান ট্রাইব্যুনালকে বলেন, ‘আল্লাহর পরে আপনাদের সম্মান। হয়তো আমার স্লিপ অব টাং হয়ে যেতে পারে। আমিও মানুষ। আমার জীবনে আর এরকম হয় নাই। আমি ক্ষমা চাই।’ এ সময় জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ফজলুর রহমান কোর্টকে ম্যালাইন করার জন্য এ রকমের কথা বলবেন, এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। তিনি ভবিষ্যতে সতর্ক থাকবেন। জুডিশিয়ারি যদি ফাংশন না করে, তাহলে তো দেশ বর্বর হয়ে যাবে।

পরে ফজলুর রহমানের উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, ‘অল দ্য বেস্ট। আরও অনেকদিন বেঁচে থাকেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com