বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ! সৈয়দপুরের কামারপুকুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে চান আশরাফুল আলম ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রি: শেরপুরে ১৪ ডিলারসহ ১৫ আসামি কারাগারে নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সুন্দরগঞ্জে উদ্ধার হলো আনসার-ভিডিপির ১২ শতক জমি, রোপণ করা হলো ফল ও বনজ চারা ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলায় সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড

সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: শহীদ সাজ্জাদের কবরে জামায়াত নেতাদের জিয়ারত ও দোয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
13

মোঃ মাইনুল হক (নীলফামারী) প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। বুধবার (৫ আগস্ট) ফজর নামাজের পরপরই বৃষ্টি উপেক্ষা করে শহরের হাতিখানা কবরস্থানে এই কর্মসূচি পালিত হয়।

শহীদ সাজ্জাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান এবং সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।

অনুষ্ঠানে আরও অংশ নেন সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মোমেন, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজলীগ (বিআরইএল) সৈয়দপুর কারখানা শাখার সেক্রেটারি ও রেলওয়ে শ্রমিক কল্যাণ ট্রাস্টের সদ্য নির্বাচিত প্রতিনিধি আবু হাসান, এবং পৌর জামায়াতের মিডিয়া বিভাগের দায়িত্বশীল আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com