মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Title :
ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক ক্যাম্পাস থেকে হাসপাতাল, দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০ জনের বেশি দীপু মনি, মায়া চৌধুরীসহ আওয়ামী লীগের ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট ৫ দেশে বন্ধ হচ্ছে মার্কিন কনস্যুলেট জুলাই হত্যা মামলার বিচার এক বছরের মধ্যে শেষ করার আশা চিফ প্রসিকিউটরের রক্তঝরা জুলাই জাগরণের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ সরকার পতনের একদফা দাবিতে উত্তাল রাজশাহী, শিক্ষকদের একাত্মতা পোষণ সরকারি চাকরিতে এখন কোন কোটা কত শতাংশ আছে?

সিরাজগঞ্জে ঢাকাগামী ট্রেনের বগি লাইনচ্যুত, দুর্ভোগে হাজারো যাত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২ Time View
3

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেল স্টেশনে মঙ্গলবার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে স্টেশন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বগিটির টলি সেটআপ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। বড় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, আকস্মিক এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে করে নীলসাগর এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com