মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :

ক্যাম্পাস থেকে হাসপাতাল, দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০ জনের বেশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩ Time View
4

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়, যা পরে ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও ছড়িয়ে পড়ে। চিকিৎসা নিতে যাওয়া আহত শিক্ষার্থীদের ওপর হাসপাতালে পুনরায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষক ও জকসু নেতাদের তথ্য অনুযায়ী, এই ঘটনায় অন্তত ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে এবং হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জকসু নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপনের সময় পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ছাত্রদলের পক্ষ থেকে এই অস্থিরতাকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com