বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ! সৈয়দপুরের কামারপুকুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে চান আশরাফুল আলম ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রি: শেরপুরে ১৪ ডিলারসহ ১৫ আসামি কারাগারে নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সুন্দরগঞ্জে উদ্ধার হলো আনসার-ভিডিপির ১২ শতক জমি, রোপণ করা হলো ফল ও বনজ চারা ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলায় সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড

সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View
33

রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ একাধিক স্থানে মঙ্গলবার ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেলের দিকে সায়েন্সল্যাব এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের পর ওই এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এদিকে, ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে একই দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যেখানে দেশীয় অস্ত্রের মহড়াও প্রত্যক্ষ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট সংঘর্ষের রেশ গিয়ে পৌঁছেছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানেও উত্তেজনা ও নতুন করে সংঘাতের ঘটনা ঘটে। শিক্ষকরা জানিয়েছেন, জবি ক্যাম্পাসে সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ছাত্রদলের নেতাকর্মীদের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও রাজধানীর বিভিন্ন স্থানে একই দিনে একাধিক সংঘাতের ঘটনায় জনমনে আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com