বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
আমরা যদি বলি জুলাই কার, তাহলে জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের অষ্টাদশ সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী কুলিয়ারচরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম আমাদের সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাবি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সৈয়দপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ডকুমেন্টারি নিয়ে অনুষ্ঠানস্থলে কী ঘটেছিল, যা জানালেন রাশেদ খাঁন ধৈর্যশীল মানুষ ক্ষেপে গেলে স্বৈরাচার টিকে থাকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সিএনজিচালক শ্বশুর গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
8

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি!

খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিজের পুত্রবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তার দুই স্ত্রী ও ছয় সন্তান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রায় ১৬ মাস আগে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্তের ছেলের বিয়ে হয়। স্বামী জীবিকার তাগিদে চট্টগ্রামে গাড়ি চালকের চাকরি করায় অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে শ্বশুর দেলোয়ার হোসেন বিভিন্ন সময় পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। সামাজিক লজ্জা এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে ভুক্তভোগী নারী এতদিন বিষয়টি চেপে গেলেও গত রোববার রাতে আবারও তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এরপর তিনি সাহসিকতার সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


ছবি সংগৃহীত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com