মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Title :
সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা ড্রামে ভরে শেরপুরে লাশ ফেলে দেওয়া বিউটি পার্লারকর্মী হত্যা মামলার মূল অভিযুক্ত ফাতেমাসহ গ্রেপ্তার ৪ রামগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নবউত্তীর্ণ আলিম পরীক্ষার্থী নিহত, সড়ক অবরোধ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে আরও একটি বিপ্লব হবে: এস এম ফরহাদ লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সৈয়দপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

সন্দেহজনক হামে আরও ৬ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৮ Time View
40

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামজনিত কোনো মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে সন্দেহজনক উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২১ জনে, আর নিশ্চিত হামজনিত মৃতের সংখ্যা ৯৫ জন। মোট মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত প্রাণহানির সংখ্যা এখন ৮১৬ জন।

রিপোর্টে বলা হয়েছে, নতুন করে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৭৮ জন, যার ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা হয়েছে ১৫ হাজার ২৭২। একই সময়ে সন্দেহজনক হিসেবে নতুন ৬১৩ জন শনাক্ত হওয়ায় এখন পর্যন্ত এমন রোগীর মোট সংখ্যা হয়েছে এক লাখ ২২ হাজার ৭৬৩। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ পাঁচ হাজার ২৯৮ জন; তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এক লাখ এক হাজার ৫৩৫ জন।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, নিশ্চিত হামজনিত মৃত্যু সর্বোচ্চ ঢাকায়—৫৯ জন। এছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দু’জন করে মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com