বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Title :
পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক সৈয়দপুরে প্রথম চাষ হলো পুষ্টিসমৃদ্ধ ভিয়েতনামী ‘ব্ল্যাক রাইস’, দেখতে ভিড় সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা

শেরপুরে আ. লীগ নেতা চন্দনের জামিন বাতিল, গ্রেফতারের দাবিতে সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১২ Time View
126

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর: 

শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট চন্দন কুমার পালের জামিন বাতিল করেছেন আদালত।

আজ সোমবার (২০ অক্টোবর) বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামিনে মুক্ত আসামি চন্দন কুমার পালের পক্ষে করা সময়ের আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানার জারি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া। এ সময়, আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আব্দুল মান্নান।

অপরদিকে, দুপুরে আদালত চত্বরে চন্দন পালের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জুলাই শহীদ পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ও এনসিপি। আওয়ামী লীগ নেতা চন্দন পালের গোপন জামিন কান্ডে বিচারক ও পিপির অপসারণসহ ৭ দফা দাবিতে সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং হতাহত পরিবারের সদস্যরা আদালত অঙ্গনে বিক্ষোভ প্রদর্শনসহ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এ সময় জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাহমুদ হাসান রাকিব, এনসিপি নেতা রাশেদুল হাসান দেওয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা শাহানুর রহমান সায়েমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় উচ্চ আদালত থেকে এবং সর্বশেষ আরো একটি মামলায় গত ২৮ সেপ্টেম্বর জেলা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান।

এই খবর জানাজানি হলে, জেলার রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। পরবর্তীতে, একই দিন বিকেলে চন্দন পালের দেশ ত্যাগের আশঙ্কায় তার পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য বিশেষ আবেদন করেন রাষ্ট্রপক্ষের পিপি। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com