বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ! সৈয়দপুরের কামারপুকুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে চান আশরাফুল আলম ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রি: শেরপুরে ১৪ ডিলারসহ ১৫ আসামি কারাগারে নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সুন্দরগঞ্জে উদ্ধার হলো আনসার-ভিডিপির ১২ শতক জমি, রোপণ করা হলো ফল ও বনজ চারা ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলায় সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনা বক্তব্য দেবেন প্রচার করলেও ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View
23

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শেখ হাসিনার বক্তব্য প্রচারের উদ্যোগ নেওয়া হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, এ ধরনের কর্মকাণ্ড আদালতের নির্দেশ অমান্যের শামিল হিসেবে বিবেচিত হবে এবং সরকার আদালতের রায় কার্যকর করতে বদ্ধপরিকর।

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, এর আগেও গণমাধ্যমকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি নিয়ম ভেঙে প্রচারণা চালায়, তবে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না। আদালতের নির্দেশ মেনে চলা প্রতিটি নাগরিক ও প্রতিষ্ঠানের নাগরিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

এ সময় ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে গিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা না থাকলে বক্তব্য প্রচারে বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। তবে আদালতের বিদ্যমান আদেশের সঙ্গে ভিন্নমত থাকলে আইনি প্রক্রিয়ায় তা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। কিন্তু আদেশ বহাল থাকা অবস্থায় তা অমান্য করার কোনো অবকাশ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com