বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ! সৈয়দপুরের কামারপুকুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে চান আশরাফুল আলম ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রি: শেরপুরে ১৪ ডিলারসহ ১৫ আসামি কারাগারে নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সুন্দরগঞ্জে উদ্ধার হলো আনসার-ভিডিপির ১২ শতক জমি, রোপণ করা হলো ফল ও বনজ চারা ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলায় সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View
20

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, আদালতের নির্দেশনা লঙ্ঘন করে যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার করে, তবে তা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে। সরকার আদালতের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধপরিকর এবং কাউকে এই আদেশ অমান্য করতে দেওয়া হবে না।

প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো আগের সরকারের প্রভাব বজায় থাকা সংক্রান্ত প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গড়ে ওঠা প্রশাসনিক কাঠামো রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের সেবাদান ব্যবস্থা যেন ভেঙে না পড়ে, সেজন্যই ধীরস্থিরভাবে ও পরিকল্পিতভাবে সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে। এ সময় তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিনের খবর সরকারের দেরিতে পাওয়া প্রসঙ্গে জানান, বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com