বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ! সৈয়দপুরের কামারপুকুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে চান আশরাফুল আলম ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রি: শেরপুরে ১৪ ডিলারসহ ১৫ আসামি কারাগারে নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সুন্দরগঞ্জে উদ্ধার হলো আনসার-ভিডিপির ১২ শতক জমি, রোপণ করা হলো ফল ও বনজ চারা ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলায় সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড

শেখ হাসিনাকে ফেরাতে সব ধরনের চেষ্টা চলছে: জাহেদ উর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View
20

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার সব ধরনের আইনি ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রচলিত আইন অনুযায়ী গ্রেফতার করা হবে। তবে তিনি একজন অভিযুক্ত হিসেবে আইনজীবী নিয়োগ এবং আত্মপক্ষ সমর্থনসহ আইনের বিধান অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন। আদালত যে রায় দেবেন, সরকার তা মেনে নিতে বদ্ধপরিকর।

কূটনৈতিক সম্পর্কের বিষয়ে উপদেষ্টা স্পষ্ট করেন যে, বর্তমান সরকার কোনো ভূ-রাজনৈতিক চাপের মুখে নেই। ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাথে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে। এছাড়া শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো প্রভাব বর্তমান পরিস্থিতিতে পড়বে না বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি, নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের দেশে ফেরার বিষয়ে তিনি জানান, সরকারি কোনো বিশেষ উদ্যোগ না থাকলেও তিনি চাইলে প্রচলিত আইনি প্রক্রিয়ায় দেশে ফেরার আবেদন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com