শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
চট্টগ্রামে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৫ সৈয়দপুরে সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক, টাকা চেয়ে প্রতারণার ফাঁদ বিএনপির ইতিহাস কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের বিশেষ প্রশিক্ষণ ঘিরে ‌‘ধোঁয়াশা’ জামায়াত-এনসিপি জোটের লংমার্চে এক দফার ইঙ্গিত ১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর চট্টগ্রামে ইবিতে ছাত্রদল ও শিবির সংঘর্ষ: চড় মারার ঘটনা কেন্দ্র করে দেশীয় অস্ত্রের মহড়া, থমথমে ক্যাম্পাস শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে: শেরপুরে মুকিত মজুমদার বাবু

শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে: শেরপুরে মুকিত মজুমদার বাবু

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
3

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী অবকাশ এলাকার বনরানী রিসোর্টে চ্যানেল আইয়ের ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে প্রকৃতি ও জীবন ক্লাব শেরপুর জেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা ও এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধনা স্মারক ও উপহার সামগ্রী প্রদানের পর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুকিত মজুমদার বাবু শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পারিবারিকভাবে শিশুদের যেমন ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া হয়, ঠিক একইভাবে প্রকৃতি রক্ষা ও পরিবেশের গুরুত্ব সম্পর্কেও শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।”

গারো পাহাড় অঞ্চলের জীববৈচিত্র্য এবং বন্যহাতি সংরক্ষণের বিষয়ে তিনি আরও বলেন, “শেরপুর সীমান্ত এলাকায় মহাবিপন্ন এশীয় প্রজাতির বন্যহাতি রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত আবশ্যক। হাতিকে তার স্বাভাবিক আবাসস্থলে থাকতে দিতে হবে, কোনোভাবেই তাদের চলাচলের পথ অবরুদ্ধ করা যাবে না এবং খাদ্যের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া, অনর্থক হাতিকে উত্যক্ত বা আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে, যেখানে স্থানীয় বাসিন্দাদের সচেতনতাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।”

দেশে ক্রমবর্ধমান জনসংখ্যা ও বেকারত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের বর্ধিত চাহিদা এবং বনের জমি সংকুচিত হওয়ার কারণে বনভূমিতে বসতি স্থাপন বাড়ছে। এর ফলে বন্যহাতিসহ সামগ্রিক জীববৈচিত্র্য আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

প্রকৃতি ও জীবন ক্লাব শেরপুর জেলা শাখার সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও লেখক জ্যোতি পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সমন্বয়ক সাংবাদিক হাকিম বাবুল, গ্রীন ভয়েস শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক রফিক মজিদ, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা শিক্ষক আবুল কালাম আজাদ ও এস এম আবু হান্নান, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান, নারী উদ্যোক্তা নাহিদ রহমান জুলি, ফজিলা আক্তার শিল্পী, উম্মে কুলসুম রত্না এবং চিত্রশিল্পী মোবারক হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com