শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Title :
সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকার, গ্রেফতার ৫ বদলির তদবির করলে ব্যবস্থা, ভূমি কর্মকর্তাদের সতর্ক করলো মন্ত্রণালয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎস খুঁজছে সরকার তৃতীয় লিঙ্গের মানুষগুলো যাবে কোথায়? জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই সুন্দরগঞ্জে তিস্তার ভয়াবহ ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি ও ইউএনও সৈয়দপুরে আঞ্জুমানে গাউসিয়ার উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী রামগঞ্জে অভিনব উদ্যোগ: মসজিদ ছুঁয়ে মাদক ছেড়ে দেওয়ার শপথ নিলেন গ্রামবাসী রাষ্ট্রপতির অপেক্ষায় ঠাকুরগাঁও জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: ডা. শফিক

রাষ্ট্রপতির অপেক্ষায় ঠাকুরগাঁও

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View
2

দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের এক বিশেষ সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার নিজ জেলায় প্রথম কোনো সরকারি সফর। এই সফরকে কেন্দ্র করে সমগ্র ঠাকুরগাঁও জেলাজুড়ে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ ও সাজ সাজ রব বিরাজ করছে। ঘরের ছেলেকে বরণ করে নেওয়ার আনন্দে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে গত কয়েক দিন ধরে পুরো ঠাকুরগাঁও শহরকে নতুন রূপ দেওয়ার কাজ চলছে। শহরের বিভিন্ন প্রধান সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সড়ক বিভাজক ও দেয়ালে নান্দনিক রঙের কাজ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং জেলা প্রশাসন এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শহরের বিভিন্ন পয়েন্টে ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে যা পুরো এলাকাকে এক উৎসবমুখর জনপদে রূপান্তর করেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সফরের প্রথম দিন রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ে পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর তিনি শহরের সেনুয়া গোরস্তানে গিয়ে তার শ্রদ্ধেয় বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং কিছু সময় নিজ বাসভবনে অতিবাহিত করবেন। ওইদিন বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাকে এক জমকালো নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নিয়ে দেশের মহামান্য রাষ্ট্রপতিকে এই মঞ্চে সংবর্ধনা জানাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

সফরের দ্বিতীয় এবং শেষ দিনে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় বহু কাঙ্ক্ষিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হলে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্টজনেরা। বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। রাষ্ট্রপতির এই দুদিনের সফরকে ঘিরে পুরো জেলায় চারস্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com