সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Title :
জামিন পেলেন দুধের শিশুসহ কারাগারে পাঠানো সেই ফাতেমা শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০ রুপির দিনমজুর এখন ২৫ কোটির নায়ক দোকানে মেলে না ৫ টাকার পেনসিল, আকার কমেছে রাবারের পাবনায় হত্যার আসামি বিএনপি নেতাকে গুলি করে হত্যা একদিনের আয় নষ্ট, তাও পাই না সার ভূরুঙ্গামারীতে কৃষকদের ক্ষোভ ও বিক্ষোভ ইবির শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটির সভাপতি রবি, সম্পাদক রাকিবুল কনটেইনারে পণ্য নেই, কাগজে রপ্তানি ৪ লাখ ৩৮ হাজার ডলার ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে প্রবাসী সিফাত হত্যা, প্রেমিকাসহ গ্রেফতার ৩ ইবিতে ব্রাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে ক্যারিয়ার হাব

লক্ষ্মীপুরে মাদকাসক্তের দেওয়া আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান, ক্ষতিগ্রস্ত প্রায় ৩ কোটি টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View
29

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত এক যুবকের দেওয়া আগুনে ১১টি বসতঘর ও ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশহক আলী ব্যাপারী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রফিক উল্যার ছেলে সোহেল নেশাগ্রস্ত অবস্থায় নিজের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাশাপাশি থাকা ১১টি বসতঘর ও ছয়টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক হোসেন জানান, তার দোকানের পেছনের বসতঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল এবং আগুনে তার বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করেছে। তদন্ত শেষে আগুনের সঠিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এদিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ও উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com