মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
কটাক্ষের পরও গরুর মাংসকে প্রিয় বললেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী শাহরুখ খানের বাড়িতে জায়গা পাবেন ভক্তরাও অ্যাপল ওয়াচে নতুন হেলথ ফিচার, নজর রাখবে শরীর-ফিটনেসে ইবিতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ-সহ ৮ দাবিতে শিবিরের সংবাদ সম্মেলন রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি যাওয়া গরু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য নাটোরে উল্টে যাওয়া সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ নাটোরের গুরুদাসপুরে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন গুরুদাসপুরে অভ্যন্তরীণ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও শিশু সন্তান ছিনিয়ে নেওয়ার অভিযোগ আমরা এই রায়ে শুকরিয়া আদায় করছি: চিফ প্রসিকিউটর

রক্তে জমা বিষাক্ত উপাদান কমাবে ঘরোয়া ৫ খাবার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০৩ Time View
136

পরিবেশদূষণ, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মিত জীবনযাপনের কারণে প্রতিনিয়ত আমাদের দেহে প্রবেশ করছে নানা ধরনের বিষাক্ত উপাদান। এসব উপাদান রক্তে জমে শরীরে সৃষ্টি করে নানা বিরূপ প্রতিক্রিয়া। দেখা দিতে পারে হজমে সমস্যা, ত্বকের সমস্যা, ক্লান্তি, মাথাব্যথা কিংবা রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার মতো অবস্থা। বিশেষ করে বাইরে স্ট্রিট ফুড বা তেলে ভাজা খাবার খাওয়ার অভ্যাস শরীরকে আরও বেশি ঝুঁকিতে ফেলে।

ঘরে থাকা কিছু উপকারী খাবার নিয়মিত গ্রহণ করলে রক্তের এই বিষক্রিয়া অনেকটাই কমানো সম্ভব। স্বাস্থ্যবিষয়ক একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যেসব খাবার শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে—

লেবু

লেবুর রস রক্ত ও হজমতন্ত্র পরিশোধনে অত্যন্ত কার্যকর। এর অম্লীয় গঠন শরীরের অম্ল-ক্ষারের ভারসাম্য কিছুটা ঠিক রাখতে সহায়তা করে এবং রক্ত থেকে বিষক্ত উপাদান বের করতে ভূমিকা রাখে। সকালে খালি পেটে কুসুম গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে পান করলে দুষিত উপাদান দ্রুত বের হয়ে যায়।

অ্যাপেল সিডার ভিনেগার ও বেকিং সোডা

এই মিশ্রণ শরীরের অম্ল-ক্ষারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা রক্ত ও টিস্যু পরিশোধনে কার্যকর বলে মনে করা হয়। বিশেষ করে রক্তে ইউরিক অ্যাসিড কমাতেও এটি উপকারী হিসেবে পরিচিত।

হলুদ

হলুদ একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এতে থাকা ‘কারকিউমিন’ প্রদাহ কমায় এবং দেহের বিভিন্ন জটিলতার বিরুদ্ধে লড়াই করে। একই সঙ্গে নতুন লোহিত রক্তকণিকা তৈরিতেও সহায়ক বলে বিবেচিত হয়। তাই ঘরোয়া রক্তপরিশোধনে হলুদ একটি পরিচিত উপাদান।

পানি

শরীরের প্রাকৃতিক ডিটক্স সিস্টেমকে সক্রিয় রাখতে সবচেয়ে কার্যকর উপাদান হলো পানি। পর্যাপ্ত পানি পান করলে প্রসাবের সঙ্গে দেহের টক্সিন বের হয়ে যায় এবং যকৃত, কিডনি, ত্বকসহ সব অঙ্গ স্বাভাবিকভাবে কাজ করতে পারে। খনিজ ও ভিটামিন প্রবাহও ঠিক থাকে।

শসা

শসায় রয়েছে প্রচুর পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি। শসার ডিটক্স ওয়াটার দেহকে দ্রুত সতেজ করে। এটি বানাতে এক গ্লাস পানিতে কয়েক টুকরো শসা, সামান্য লেবুর রস, পিংক সল্ট ও কিছু পুদিনা পাতা মিশিয়ে পান করলেই যথেষ্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com