বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Title :
পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক সৈয়দপুরে প্রথম চাষ হলো পুষ্টিসমৃদ্ধ ভিয়েতনামী ‘ব্ল্যাক রাইস’, দেখতে ভিড় সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা

ভিন্নমত দমন নয়, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চাই : আমিনুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১১৮ Time View
131

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে (রূপনগর-পল্লবী) ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আমিনুল হক বলেছেন, সমাজের মধ্যে ভিন্নমত থাকতেই পারে, বিরোধী মত থাকতেই পারে-এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই, এই ভিন্নমতের সংস্কৃতিই প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে।

তিনি বলেন, যারা ভিন্নমত পোষণ করেন বা বিরোধী মতের সমর্থক- তাদের প্রতি আমরা আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতে কারও ওপর কোনো প্রকার জুলুম, নির্যাতন বা নিপীড়ন হবে না। কারণ এই সমাজে প্রত্যেক নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণভাবে বসবাস করার।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর আলুব্দী এলাকায় নিজ উদ্যোগে আয়োজিত বয়স্ক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

এসময় তিনি ঘোষণা দেন, আমি আজ থেকে আলুব্দীকে আর গ্রাম বলতে চাই না। আজ থেকে এটি ‘আলুব্দী আবাসিক এলাকা’। ভবিষ্যতে আল্লাহ আমাদেরকে যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে একটি আধুনিক আবাসিক এলাকায় যে সব সুযোগ-সুবিধা থাকা দরকার, ইনশাল্লাহ তা আলুব্দীতেও দেওয়া হবে।
অনুষ্ঠানে এলাকার অসহায় ও প্রবীণ নাগরিকদের হাতে বয়স্ক ভাতা তুলে দেন আমিনুল হক।

তিনি বলেন, আজ যে বয়স্ক ভাতা দিচ্ছি, এটি আমার ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছি, কারণ আমি আপনাদের সঙ্গে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে সরকারিভাবে বয়স্ক ভাতা ও রেশন কার্ড প্রদান নিশ্চিত করা হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, আমাদের সব কর্মকাণ্ড, পরিকল্পনা ও প্রতিশ্রুতি জনগণের জন্যই। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে প্রবীণরা সম্মানিত হবেন, যুবসমাজ গর্বিত হবে, আর সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টুসহ স্থানীয় নেতা ও বিপুলসংখ্যক এলাকাবাসী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com