শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড লালমনিরহাটে ৮ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৩, বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী নাটোরে মাদ্রাসাবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হলো রাজশাহীতে রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গুর হানা, হাসপাতালে চিকিৎসাধীন ৪ রোগী রামগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক নতুন কবর, এলাকাবুড়ে চরম আতঙ্ক ও রহস্য মধুখালীতে চার মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস নাটোরে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী হলো যারা লালপুর হাসপাতালে জনবলসংকটে দুপুরের আগেই বন্ধ হচ্ছে ল্যাবের নমুনা সংগ্রহ

ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ Time View
121

ফরিদপুরে ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভাঙ্গা থানাধীন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব-১০।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. কামাল খাঁন (৪৬)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহারা খানপাড়া গ্রামের বাসিন্দা।

তার বিরুদ্ধে ফরিদপুরসহ বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র‌্যাব-১০।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় র‌্যাব-১০ অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫ কেজি গাঁজাসহ মো. কামাল খাঁন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, কামাল খাঁনের বিরুদ্ধে ফরিদপুরসহ বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে।

তিনি পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য ফরিদপুর জেলার ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধার মাদক ও গ্রেপ্তার কামাল খাঁনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করতে ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com