বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
ইকসু নির্বাচন না দেওয়ার পেছনে শিবিরের ভূমিধস বিজয়ের ভয় কাজ করছে: ইবি সভাপতি নাটোরে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু চুরির অপবাদে প্রথমে খুঁটিতে বেঁধে নির্যাতন পরে পিঠের ওপর ইটের ভার দিয়ে হত্যা! এ কেমন বিচার? সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করলেন এমপি বিলকিস ইসলাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ২ ফেসবুকে পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না কিশোর কুমারের গান গেয়ে নৈশভোজে চমক দিলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী

বিএনপি কোনো দরকষাকষি বা পিআর পদ্ধতিতে যেতে চায় না: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০৩ Time View
113

বিএনপি কোনো দরকষাকষি বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) যেতে চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হিংসা-প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সাধারণ জনগণের ভালোবাসা ও মতামত নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। কিন্তু রংধনুর সাত রঙের মতো সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি। সব ভ্রান্ত ধারণা ভেঙে বৃহত্তর স্বার্থে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। সেই জায়গা থেকে সরে এসে সবার মতামত নিয়ে দেশ পরিচালনা করতে চায় বিএনপি।

অনুষ্ঠানে প্রায় অর্ধশত হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগ দেন। তাদের যোগদান উপলক্ষে আগামী দুই সপ্তাহের মধ্যে বৃহত্তর সমাবেশের আয়োজন করবে দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com