বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Title :
পোশাক শ্রমিকদের আন্দোলনে ইবি ছাত্র ইউনিয়নের সংহতি ও পুলিশি হামলার নিন্দা সৈয়দপুরে প্রভাবশালী ২ ব্যক্তির বিরুদ্ধে শতবর্ষী ডাস্টবিন ভাঙার অভিযোগ, শতাধিক পরিবার চরম ভোগান্তিতে বান্দরবানে বেতছড়া বাজার যুব সংঘকে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী প্রদান নাটোরে বিশেষ অভিযান: ২৩ কিশোর গ্যাং সদস্য আটক সৈয়দপুরে প্রথম চাষ হলো পুষ্টিসমৃদ্ধ ভিয়েতনামী ‘ব্ল্যাক রাইস’, দেখতে ভিড় সৈয়দপুর জেলা বিএনপি সভাপতির ছবি ও নাম ব্যবহার করে অপপ্রচারের তীব্র নিন্দা রামগঞ্জে রেস্টহাউস ম্যানেজারের গলায় অস্ত্র ঠেকিয়ে ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ নাটোরে এইচএসসিতে শতভাগ ফেল করা ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শোকজ রামগঞ্জে ১৮৩ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী রুবেল আটক সংগলশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমানের ভোট ও দোয়া প্রার্থনা

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে ব্যক্তির জন্য ভোট চাচ্ছে জামায়াত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৫ Time View
128

পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে দল বা মার্কায় ভোট না চেয়ে ব্যক্তির জন্য ভোট চাচ্ছে জামায়াত। এটি দ্বিচারিতা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খায়ের ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। একটি দল বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, আর এখানে গ্রামেগঞ্জে ভোট কুড়িয়ে বেড়ায় আর প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়, এটা হলো স্ববিরোধী বক্তব্য৷’

তিনি বলেন, ‘আমি অন্তরে এক বাহিরে আরেক। এ ধরণের যারা দ্বিচারিতার অধিকারীদের সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের কথায় এবং কাজে মিল থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এবং কাজে মিল রয়েছে। হাসিনার সঙ্গে তিনি কখনো আঁতাত করেননি, দীর্ঘদিন জেল খেটেছেন। এরশাদের সঙ্গে আঁতাত করেননি, জেল খেটেছেন। খালেদা জিয়ার দল বিএনপি, আমরা যেটা বলি সেটা করি। আমাদের নেতা তারেক রহমান যেটা বলেছেন আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটা লোকের দায়-দায়িত্ব উনি নেবেন।’

খায়ের ভূঁইয়া আরও বলেন, ‘ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দেয়া যাবে না। মুসলমানরা এটা সহ্য করবে না। গ্রামেগঞ্জে মা-বোনদের ভুলভাল বুঝিয়ে তারা বেহেশতের টিকিট বিক্রি করে। এটা কোথা থেকে পেল, ডিলারশিপ দিলো কারা, কারা বিক্রি করে এটা আমরা জানি না।’

বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘একটি দল আমাদের দেশে এই অপকর্ম করছে। আবার দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি মানুষ বেহেশতে যাবে না, এই সমস্ত কথা যারা বলে তারা বেঈমান মোনাফেক।’

স্থানীয় নবীগঞ্জ মাদ্রাসা মাঠে মহিলা দলের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। চররুহিতা ইউনিয়ন মহিলা দলের সভাপতি বীনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী ভুট্টু, বিএনপি নেতা জামাল হোসাইন, চররুহিতা ইউনিয়ন বিএনপির নুর হোসেন চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক কামালুর রহমান মানিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com