বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Title :
ইকসু নির্বাচন না দেওয়ার পেছনে শিবিরের ভূমিধস বিজয়ের ভয় কাজ করছে: ইবি সভাপতি নাটোরে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু চুরির অপবাদে প্রথমে খুঁটিতে বেঁধে নির্যাতন পরে পিঠের ওপর ইটের ভার দিয়ে হত্যা! এ কেমন বিচার? সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করলেন এমপি বিলকিস ইসলাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ২ ফেসবুকে পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না কিশোর কুমারের গান গেয়ে নৈশভোজে চমক দিলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের জনগণের সেবক হওয়ার আহ্বান তারেক রহমানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১০ Time View
119

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সবাইকে জনগণের সেবকআস্থা বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন

 

তিনি বলেছেন, নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে শপথ গ্রহণ করতে হবেজনগণের সেবক হিসেবে গড়ে ওঠাই হবে আগামী রাজনীতির পরিকল্পনা

শনিবার (১৮ অক্টোবর) বিকালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন

সময় তার সহ-ধর্মিনী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, আমরা স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। স্বাস্থ্য সেবার ওপর চাপ কমাতে ও ভালো চিকিৎসা সেবা দিতে তিনি স্বাস্থ্য সচেতনতা গড়ার ক্ষেত্রে হেলথ কেয়ারের বিষয়টির গুরত্ব উল্লেখ করেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিকে এমনভাবে গড়তে হবে যেন বিপদ আপদে সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়ানো যায়। জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর হতে হবে। এটিই হবে বিএনপির আগামীর রাজনীতির পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য।

ডা. জোবাইদা রহমানের পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ির ডিগ্রি কলেজ মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবার সঙ্গে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা।

আয়োজকরা জানিয়েছেন, দেশের প্রায় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই স্পেশাল চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবায় অংশ নেন। এতে প্রায় সাত হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, গাবতলি উপজেলা বিএনপির সভাপতি মোর্শদ মিল্টন প্রমুখ। এ সময় কেন্দ্রীয় ও জেলা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com