বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

নাটোরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
13

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইমো আইডি হ্যাকিংয়ের সাথে জড়িত চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নাটোরের লালপুর থানাধীন মহারাজপুর মধ্যপাড়া এলাকার মো. নুমির প্রামানিকের ছেলে সাগর আহম্মেদ (৩৩)। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি বিভিন্ন মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপের আইডি হ্যাক করে নানা ধরনের প্রতারণা চালিয়ে আসছিল।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com